Saturday, April 4, 2026

স্বাস্থ্যবিমায় জালিয়াতি, আমেরিকা থেকে গ্রেফতার বাঙালি মহিলা চিকিৎসক!

Date:

Share post:

বিদেশে জালিয়াতির দায়ে গ্রেফতার প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মোনা ঘোষ (Mona Ghosh)। আমেরিকান কংগ্রেস অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলোজিস্ট-এর (American Congress of Obstetrics and Gynaecologists)সদস্য এই বাঙালি ডাক্তার শিকাগোর চিকিৎসা মহলে বেশ জনপ্রিয় বলে জানা গেছে। একান্ন বছরের অভিযুক্ত মহিলা চিকিৎসক ‘প্রগ্রেসিভ উইমেন’স হেলথ কেয়ার (Progressive Women’s health care) নামে একটি স্বাস্থ্যকেন্দ্র চালান। দীর্ঘদিন ধরেই রোগীদের বিলে তিনি কারচুপি করছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর আমেরিকার জাতীয় স্বাস্থ্যবিমা থেকে প্রায় ২৪ লক্ষ ডলার তুলেছেন তিনি!

আদালতে পেশ করা নথি অনুযায়ী, মোনা এবং তাঁর কর্মচারীরা মেডিকেড, ট্রাইকেয়ার এবং অন্যান্য বিমা সংস্থার কাছ থেকে প্রতারণা করে বেশি অর্থের বিল জমা দিয়ে সেই অর্থ দাবি করতেন বলে অভিযোগ। মূলত ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এই জালিয়াতি হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। জেরার মুখে মোনা নিজেই সব অপরাধ স্বীকার করেছেন। এফবিআইয়ের দাবি, প্রাথমিক ভাবে মোনা ঘোষের বিরুদ্ধে অন্তত ১৩টি এই ধরনের জালিয়াতির অভিযোগ রয়েছে। রোগ সম্পর্কে অকারণ জটিলতা তৈরি করে বিমা সংস্থাগুলির কাছে রিপোর্ট পেশ করা হত। আগামী ২২ অক্টোবর অভিযুক্ত বাঙালি মহিলা চিকিৎসকের শুনানি শুরু হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...