Monday, April 6, 2026

চিনকে জবাব দিতে তৈরি ভারত, তৈরি শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২!

Date:

Share post:

ভারতীয় সেনার হাতে নতুন অস্ত্র (New weapons in Indian Army) লাল ফৌজের চোখরাঙানিকে আর তোয়াক্কা নয়। অপারমাণবিক বোমা সেবেক্স-২ (SEBEX 2) তৈরি করে ফেলল ভারত। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড (Economic Explosives Limited) জানিয়েছে পারমাণবিক অস্ত্র বাদ দিলে বাকি বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই সেবেক্স-২। এর ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি। কার্যতই শত্রু রাষ্ট্রের ঘুম ছুটতে চলেছে এই খবরে।

ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠছে দেশ। যেভাবে সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়ছে চিন তার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে এবার ভারতীয় সেনার হাতে এসে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই বিস্ফোরককে ইতিমধ্যে শংসাপত্র দিয়েছে নৌসেনা । দীর্ঘ দিন ধরেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির উপর নির্ভরতা ক্রমশ কমিয়ে আনতে চাইছে। ক্রমাগতই শক্তিশালী হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম। এই অস্ত্র সেই পদক্ষেপরই ফসল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...