Monday, April 6, 2026

সংবিধান বিরোধী মোদির ‘ভোলবদল’! রাজ্যসভায় ওয়াকআউট I.N.D.I.A.-র

Date:

Share post:

সংবিধানকেই মুছে ফেলছিল বিজেপি সরকার। সেই সংবিধান রক্ষার লড়াইকে সামনে রেখে লোকসভা ভোটে লড়াই করেছে বিরোধী জোট। এবার রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধীদেরই সংবিধান-বিরোধী বলার মতো হাস্যকর দাবি নরেন্দ্র মোদির। এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে বিরোধীরা বলার সুযোগ চাইলেও তা দেননি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। প্রতিবাদে বুধবার রাজ্যসভা ওয়াকআউট বিরোধীদের।

বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে আসেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি দাবি করেন বিরোধীদের কার্যকলাপ অসাংবিধানিক। সেখানেই বিরোধীদের প্রতিবাদ, যে বিজেপি ও তাঁদের সঙ্গী আরএসএস কোনওদিন সংবিধানকে মানেননি, তাঁদের মুখে সংবিধান নিয়ে বিরোধীদের তোপ মানায় না। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের দাবি, “অর্গানাইজারে লেখা হয়েছে ভারতের নতুন সংবিধানের সবথেকে খারাপ দিক এটাই যে এখানে ভারতের কিছু নেই। মনুস্মৃতিতে আজ পর্যন্ত তুলে ধরা মনুর আইন গোটা দুনিয়া প্রশংসিত। এটা বলা হয়েছে আরএসএসের তরফে। আর আজ নিজে তাকে রক্ষার কথা বলছেন! আর আমাদের সংবিধান বিরোধী বলছে। এরা আম্বেদকর, নেহেরুর কুশপুতুল জ্বালিয়েছিল। প্রথমদিন থেকে এরা সংবিধানের বিরোধী।”

সেই সঙ্গে সংসদে বিরোধীদের কণ্ঠরোধ নিয়েও সরব হন বিরোধী দলনেতা। তাঁর দাবি, ” বিরোধী দলনেতার কথা শোনা হচ্ছিল না। বিরোধী দলের সব সাংসদদের পক্ষ থেকে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছিল কথা বলার সুযোগ দেওয়ার জন্য। লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের সময় বারবার সরকার পক্ষকে বলার সুযোগ দেওয়া হচ্ছিল। কিন্তু এখানে সেই সুযোগ দেওয়া হল।” তার প্রতিবাদে ওয়াকআউটের পথে যান বিরোধীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...