Thursday, June 25, 2026

কাশ্মীর থেকে কেরালা, কলেজে ভর্তি হতে বাংলাই সকলের গন্তব্য: ব্রাত্য

Date:

Share post:

গোটা দেশের শিক্ষাক্ষেত্রে বাংলাই যে শিক্ষার্থীদের লক্ষ্য এবার স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় তারই প্রমাণ পাওয়া গেল। প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দেখা গেল প্রায় ৯০ হাজার ভিনরাজ্যের পডু়য়া রাজ্য়ের কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেই সব পড়ুয়াদের সাদরে বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন।

এবছরই প্রথমবার কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে রাজ্যের শিক্ষা দফতর। একটি নির্দিষ্ট পোর্টালে ১৬টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তি হওয়া যাবে। সেই পোর্টালে রাজ্যের পড়ুয়াদের পাশাপাশি ২৬টি রাজ্য থেকে স্নাতক স্তরে পড়ার আবেদন করেছেন পড়ুয়ারা। সবথেকে বেশি আবেদন জমা পড়েছে বিহার থেকে। কলা বিভাগে পড়ার জন্য আবেদন জমা পড়েছে সবথেকে বেশি।

সারা রাজ্যের পডু়য়াদের উৎসাহ দেখে রাজ্যের শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, “স্নাতক স্তরে পড়ার জন্য সারা ভারত থেকে পড়ুয়ারা আমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টালে আবেদন জানিয়েছেন। গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম, বিহার এবং মহারাষ্ট্রের মত রাজ্যগুলি থেকে সর্বমোট ৮৭.০১০টি আবেদন জমা পড়েছে। উত্তরের জম্মু ও কাশ্মীর থেকে দক্ষিণে কেরালা পর্যন্ত পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য পছন্দের গন্তব্য হল বাংলা। আমরা মুক্ত হস্তে তাঁদের আমন্ত্রণ জানাই।”

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...