Tuesday, June 23, 2026

বাজি লড়ে হারিয়ে ফেলা গাড়ি ফেরত পেতে কেনদের হাতে ইউরো ট্রফি চাইছেন ইংল্যান্ডের এক সমর্থক

Date:

Share post:

বাজি লড়ে হারিয়ে ফেলা গাড়ি এবার ফেরত পেতে ইউরো কাপে হ্যারি কেনদের জয় চাইছেন ইংল্যান্ডের এক সমর্থক। নাম ব্রিট। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সমর্থক তিনি। প্রিয় ক্লাবের হয়ে বাজি লড়ে হারিয়েছেন গাড়ি । সেই গাড়ি ফিরে পেতে ইউরো কাপে ইংল্যান্ডের জয় চাইছেন তিনি। আর তাহলেই নিজের গাড়ি ফেরত পাবেন ব্রিট।

এই নিয়ে ব্রিট বলেন, “একজনের সঙ্গে বাজি লড়েছি নিজের গাড়ি ফিরে পেতে। প্রিমিয়ার লিগ চলার সময় বাজি হেরেছিলাম। এখন আমার ভরসা হ্যারি কেন, জুড বেলিংহ্যামেরাই।” টটেনহ্যামের সমর্থক ব্রিট। তাঁর গোটা পরিবারও সমর্থন করে টটেনহ্যামকে। প্রিয় ক্লাব একটিও প্রিমিয়ার লিগ জেতেনি। গত মরশুমে একজনের সঙ্গে ব্রিট বাজি ধরেছিলেন, টটেনহ্যাম ইপিএলে প্রথম চারে শেষ করতে না পারলে তাঁর গাড়ি দিয়ে দেবেন। টটেনহ্যাম পাঁচে শেষ করায় গাড়ি হারাতে হয়েছে। এবার ব্রিট ফের বাজি লড়েছেন। ইংল্যান্ড ইউরো কাপ জিতলে গাড়ি ফিরে পাবেন তিনি। আর তাই ইউরোর ট্রফি হ্যারি কেনদের হাতে দেখতে চাইছেন ব্রিট।

ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শনিবার কোয়ার্টারে ইংল্যান্ডের সামনে সুইজারল্যান্ড।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় বাস চালককে বে.ধড়ক মা.রল স্বঘোষিত ‘গোরক্ষক’দের দল


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...