Saturday, June 13, 2026

ট্রেনের মহিলা কামরায় পুরুষের অবাধ যাতায়াত, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় অবাধে চড়ছেন পুরুষ যাত্রীরা। অফিস টাইম হোক বা অন্য কোনও সময় প্রতিদিন ঘটছে এই ঘটনা। বাধা দিতে গেলে অযৌক্তিক কথা আর বচসা বাড়ছে। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। চোখের সামনেই চলছে নিয়ম ভাঙ্গার খেলা অথচ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন রেলের কর্মীরা(Railway Staff)। এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রেলকে সতর্ক করে আদালতের তরফে নির্দেশ দেওয়া হল ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে। প্রতি স্টেশনে অতিরিক্ত নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

আইনজীবী পিয়েতা ভট্টাচার্য (Piyeta Bhattacharya) নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁর অভিযোগ, মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষ যাতায়াত করেন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের। শুধু তাই নয় এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পুরুষ যাত্রীরা।আবেদনকারীর দাবি, এই অভিযোগ জানিয়ে তিনি একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও সাড়া পাননি। তাই মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। এই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রেলকে সতর্ক করলো।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...