Saturday, April 4, 2026

রবীন্দ্র সরোবরের জমিতে সেলিব্রিটি ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ হাইকোর্টের!

Date:

Share post:

সেলিব্রেটিদের ক্রিকেট খেলায় (CCL) কোপ! রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) লেক এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পরিবেশ রক্ষা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে আদালতের তরফে বলা হয় আপাতত ওই জমিতে ক্রিকেটারদের খেলার আয়োজন এবং প্র্যাকটিস দুটোই বন্ধ রাখতে হবে। এ বিষয়ে রাজ্যের (Government of West Bengal)কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট।

ক্রিকেট লিগের অনুশীলনের জন্য ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমি জন্য ব্যবহার করার জায়গা ব্যবহারের অনুমতি দেয় কলকাতা পুরসভা (KMC)। কিন্তু এই ধরনের সিদ্ধান্তের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগ করে সবুজ মঞ্চ নামে একটি সংগঠন এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করে। আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানেই আদালত ক্রিকেট খেলা বন্ধ করার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। রবীন্দ্র সরোবরের জমিতে অভিনয় জগতের তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লিগের আয়োজন করা হয়ে থাকে। মামলাকারী সংগঠনের বক্তব্য, খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

মামলায় প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘জনগণের সম্পত্তি বেসরকারি কাজে কখনই ব্যবহার করা যেতে পারে না। হতে পারে ওই তারকা ক্রিকেটারেরা রাজ্যের ব্লু-আইড বয়। তার মানেই সরকারি জায়গা তাঁরা ইচ্ছা মতো ব্যবহার করার অনুমতি পাবেন, এটা হতে পারে না।’’ আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি, সেদিনই রাজ্যকে হলফনামা দিতে হবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...