Tuesday, March 24, 2026

১০ তারিখ ৪ কেন্দ্রে উপনির্বাচন, NI Act-এ ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ১০ জুলাই, বুধবার। সেই উপর্নিবাচনে ( By Election) সবাই যাতে ভোট দেওয়ার সুযোগ পান, সেই কারণে Negotiable Instruments Act-এ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানান। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই চার বিধানসভা এলাকায় সরকারি অফিস, সংস্থা, কর্পোরেশন, বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানগুলি Negotiable Instruments Act 1881-এর ২৫-এৎ ধারা অনুযায়ী ছুটি থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী এলাকার চা বাগান-সহ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সবেতন ছুটি ঘোষণা করার জন্য শ্রম দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই বিধানসভা এলাকার কোনও বাসিন্দা যদি কর্মসূত্রে অন্যত্র থাকেন, তাহলে তিনি ভোটদানের জন্য জনপ্রতিনিধিত্ব আইন, 1951-এর 135B(1) ধারার অধীনে সবেতনের ছুটির সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

যদি ভোট গ্রহণ অতিরিক্ত সময় ধরে চলে তাহলে ভোটকর্মীদের পরের দিন অর্থাৎ ১১ জুলাই অফিসে উপস্থিত হওয়ায় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পরের দিনের জন্যেও তিনি বিশেষ ছুটি পাবেন।

যে সব সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হয়েছে বা উপনির্বাচনের জন্য ব্যবহার করা হচ্ছে, সেখানে ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ ৯ জুলাইও ছুটি ঘোষণা করা যেতে পারে। অবাধ ও সুষ্ঠু উপনির্বাচন করতে তৎপর রাজ্য প্রশাসন।






Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...