Saturday, June 20, 2026

মশলায় ‘মৃত্যুফাঁদ’! রাতারাতি বাতিল ১১১ সংস্থার লাইসেন্স, FSSAI-র রিপোর্টে চাঞ্চল্য

Date:

Share post:

ভারতীয় মশলা (Indian Spices) নিয়ে বিতর্কের মাঝেই এবার বড় সিদ্ধান্ত! রান্নার মশলায় বিপজ্জনক মাত্রায় রাসায়নিক মেশানোর অভিযোগ একসঙ্গে ১১১টি মশলা প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স সোজা বাতিলের পথে হাঁটল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)। রাতারাতি বাতিল হওয়া সংস্থাগুলির তালিকায় রয়েছে এমডিএইচ, এভারেস্ট, ক্যাচ, বাদশাহের মতো জনপ্রিয় সংস্থাগুলি। সূত্রের খবর, এই সংস্থাগুলি আর মশলা তৈরি করতে পারবে না ভারতে। প্রায় ৪০০০-র বেশি নমুনা পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দফতর‌।

একটি সংবাদসংস্থার প্রতিবেদনে জানা গিয়েছে, ইতিমধ্যে ২২০০টি নমুনা পরীক্ষা করে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে ১১১টি মশলায় গুণমানে গোলমাল ধরা পড়েছে। তারপরই ওই সংস্থাগুলির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সুরক্ষা দফতর। জানা গিয়েছে, দেশজুড়ে নমুনা পরীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। মোট ৪ হাজার নমুনা পরীক্ষা হবে। তবে যে সমস্ত সংস্থার লাইসেন্স বাতিল হয়েছে তাদের অধিকাংশই কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের। এরা মূলত ক্ষুদ্র মশলা প্রস্তুতকারক সংস্থা। ফলে তাদের ওয়েবসাইট, যোগাযোগের নম্বর কিছুই মেলেনি বলে খবর।

উল্লেখ্য, মশলা দীর্ঘদিন যাতে সংরক্ষিত থাকে সেকারণে তাতে বেশকিছু রাসায়নিক মেশানো হয়। তবে এই রাসায়নিকগুলি ঠিক কত পরিমাণ মেশানো যাবে, তার সীমা নির্দিষ্ট করা রয়েছে‌। অভিযুক্ত সংস্থাগুলি সেই মান অগ্রাহ্য করেই দীর্ঘদিন ধরে মশলা প্রস্তুত করে চলছিল বলে অভিযোগ। চলতি বছরের এপ্রিলে সিঙ্গাপুর এবং হংকং ভারতের দুই জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এমডিএইচ এবং এভারেস্টের মশলা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। বিপজ্জনক মাত্রায় ক্ষতিকারক রাসায়নিক মেশানোর অভিযোগ উঠেছিল দুই সংস্থার বিরুদ্ধে। এরপর সেই পথে হেঁটে নেপালেও এমডিএইচ এবং এভারেস্টের মশলা নিষিদ্ধ ঘোষিত হয়। কয়েকদিন পরে রাজস্থান সরকারও অতিরিক্ত মাত্রায় রাসায়নিকের উপস্থিতি টের পেয়ে ওই দুই সংস্থার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে। এভাবে লাগাতার অভিযোগ আসতে শুরু করলে নড়চড়ে বসে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এরপর মশলার নমুনা পরীক্ষা করতেই বিষয়টি নজরে আসে।


Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...