Sunday, May 31, 2026

আগামিকাল কোপার কোয়ার্টারে নামছে আর্জেন্তিনা, খেলবেন কি মেসি ? কী বললেন নীল-সাদার কোচ ?

Date:

Share post:

আগামিকাল কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ ইকুয়েডর। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন। কিন্তু কোপার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিকে মাঠে দেখা যাবে কিনা এটাই কোটি টাকার প্রশ্ন এখন ।

শুক্রবার ভারতীয় সময় ভোর ৬টায় মাঠে নামছে আর্জেন্তাইনরা। গতবারের চ্যাম্পিয়নদের সামনে ইকুয়েডর। গ্রুপ পর্বে চিলির বিরুদ্ধে চোট পেয়েছিলেন মেসি। এরপর নিজের সেরা অস্ত্রকে নিয়মরক্ষার শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই চোট অনেকটাই সেরে গিয়েছে। গত দু’দিন ধরে মেসি প্র্যাকটিসও করেছেন। কিন্তু ইকুয়েডর ম্যাচে তিনি খেলবেনই, সেটা জোর দিয়ে বলতে পারছেন না স্কালোনি।
এই নিয়ে নীল-সাদার কোচ বলেন, “ মেসি আগের থেকে অনেকটাই ভাল রয়েছে। ওর পায়ে কোনও যন্ত্রণা নেই। বল নিয়ে প্র্যাকটিসও করেছে। তবে কোয়ার্টার ফাইনালে ওর খেলা নিশ্চিত নয়।’’ স্কালোনি আরও যোগ করেছেন, ‘‘ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ম্যাচের দিন সকালে ওকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’

একান্তই যদি মেসি খেলতে না পারেন, সেক্ষেত্রে শুরু করবেন আরেক অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি’মারিয়া। তবে মেসিকে বেঞ্চে রাখা হবে। প্রয়োজন হলে মাঠে নামবেন। এবারের কোপা আমেরিকায় স্বপ্নের ফর্মে রয়েছেন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। চার গোল করে, তিনি আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ইকুয়েডর ম্যাচেও গোলের জন্য মার্টিনেজের উপর ভরসা রাখছেন স্কালোনি।

আরও পড়ুন- দেশে ফিরেই মোদির সঙ্গে দেখা বিরাট-রোহিতদের, ছবি প্রকাশ বিসিসিআই-এর


Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...