Monday, June 8, 2026

রাজ্যপালের মানহানি-মামলা: হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল কুণালের, বুধে শুনানি

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) দায়ের করা মানহানি মামলার শুনানি ১০ জুলাই। তবে, বৃহস্পতিবার, শুনানির তালিকায় না থাকলেও রাজ্যপালের তরফে মামলাটি মেনশন করা হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) তরফ এদিন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) ক্যাভিয়েট দাখিল করেছেন।মঙ্গলবার পদ্ধতিগত ত্রুটির কারণে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা শুনানি পিছিয়ে যায়। বুধবার, শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও ফের মামলা দায়ের নির্দেশ দেন। মামলায় দুই জয়ী তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রায়াত হোসেন ছাড়াও কুণাল ঘোষকে (Kunal Ghosh) যুক্ত করা হয়েছিল। সেই বিষয়েই এদিন কুণালের আইনজীবী অয়ন তাঁর তরফে ক্যাভিয়েট ফাইল করেন।

সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেন তিনি। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী বুধবার এই মামলার শুনানি।






Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...