Wednesday, June 24, 2026

সম্পর্কের টানাপোড়েন, লেক থানা এলাকায় গুলিকাণ্ডে সুইসাইড নোটে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

গতকাল, বুধবার লেক থানা (Lake Police) এলাকার একটি গেস্টহাউসে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হয় বজবজের তরুণ রাকেশ সাউ (২৭)। গুলিবদ্ধ তরুণী নিক্কু কুমারী দুবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম। ওই গেস্টহাউস থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখান থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বুধবার বিকেলে প্রথম গুলির শব্দ শুনতে পান গেস্ট হাউসের কেয়ারটেকার। পায়ে গুলি লাগা অবস্থায় ঘর থেকে বেরিয়ে এসে নিক্কু কুমারী অভিযোগ করেন তাঁকে গুলি করেছে রাকেশ সাউ। হাসপাতালেও তরুণীর সঙ্গে কথা বলে লেক থানার পুলিশ (Lake Police) তরুণী জানান, রাকেশর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু রাকেশ তাকে সম্পর্ক রাখার জন্য বারবার চাপ দিতে থাকে। পুরনো সম্পর্কের কথা তুলে তাকে ব্ল্যাকমেলও করা হয়।

অন্যদিকে, গেস্টহাউস থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা দুজনের মধ্যে ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। কিন্তু দুজনের কাস্ট এক না হওয়ায় তাদের বিয়ে হয়নি। সম্প্রতি তরুণীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের অনুমান, পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া ও নিক্কুর জীবনে দ্বিতীয় পুরুষের আগমনের বিষয়টি মেনে নিতে পারেনি রাকেশ। তা থেকেই পরিকল্পনা করে ওই কাণ্ড ঘটায় সে।

আরও পড়ুন: মিলল না রেহাই! অবশেষে পুলিশের জালে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...