Wednesday, June 24, 2026

ফের শারীরিক অবস্থার অবনতি! দিল্লির হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি

Date:

Share post:

ফের অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি বিজেপির (BJP) বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি (Lal Krishna Advani)। বুধবার রাতে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে (Apollo) ভর্তি করা হয় বলে খবর। গত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করতে হল বর্ষীয়ান এই বিজেপি নেতাকে (BJP)।

সূত্রের খবর গত মাসের ২৭ তারিখই তাঁকে দিল্লির AIIMS হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। কিন্তু মাত্র ছ’দিনের মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ফিরতে হল তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে লালকৃষ্ণ আদবানির শারীরিক অবস্থা স্থিতিশীল। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। একাধিক মেডিক্যাল টেস্ট করা হচ্ছে তাঁর।

বুধবার রাত ৯টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর আগে গত ২৬ জুন তাঁকে ইউরিন ইনফেকশনের কারণে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯৬ বছর বয়সী লালকৃষ্ণ আদবানি চলতি বছরের শুরু থেকেই বেশ অসুস্থ ছিলেন। এ বছরই তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার কথা ভেবেই তাঁর বাসভবনে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...