Wednesday, June 24, 2026

নিট কেলেঙ্কারি: আজ বামেদের ছাত্র ধর্মঘটকে সমর্থন শ্রমিক সংগঠনের

Date:

Share post:

নিট ও নেট পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই- (SFI) সহ বিভিন্ন বাম দলগুলির ছাত্র সংগঠন। সেই ধর্মঘটকে সমর্থন জানাল বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলিও। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা এই ছাত্র ধর্মঘটকে সরাসরি সমর্থন জানিয়েছে সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি, টিইউসিসি, ইউটিইউসি এবং এআইসিসিটিইউ।

এসএফআই-এর ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির তরফে আহ্বায়ক তথা সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অভিযোগ, ২০১৭ সালের আগে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলির হাতে ছিল। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শিক্ষার কেন্দ্রীয়করণের স্বার্থে সারা দেশে একটি মাত্র প্রবেশিকা পরীক্ষা চালু করে। এবং এই বোর্ড কুক্ষিগত করে রেখেছে আরএসএসের লোকেরা। যাঁদের অনেকের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে।

অন্যদিকে, একই ইস্যুতে আজ দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও।

আরও পড়ুন:সম্পর্কের টানাপোড়েন, লেক থানা এলাকায় গুলিকাণ্ডে সুইসাইড নোটে চাঞ্চল্যকর তথ্য

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...