Saturday, March 14, 2026

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নয়া চেয়ারপার্সন আলাপন-পত্নী সোনালি

Date:

Share post:

গত বছরেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারপার্সন পদে নিযুক্ত হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay)। এবার সেই পদ থেকে উন্নীত করে চেয়ারপার্সন পদে বহাল করা হল তাঁকে। এতদিন চেয়ারম্যান পদে ছিলেন মলয়েন্দু সাহা। তিনি অবসর নেওযার পরে সেই পদে বসানো হয় সোনালিকে।গত বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারপার্সেনের (vice chairman of West Bengal Joint Entrance Board) দায়িত্ব দেওয়া হয় সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Bandopadhyay)। তার আগে আদালতের নির্দেশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য পদ থেকে সরে যেতে হয়েছিল আলাপন-পত্নীকে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান (Political science) বিভাগের অধ্যাপিকা তিনি। রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সোনালি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারপার্সনের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন। সেই সময় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন মলয়েন্দু সাহা। তিনি বসর নেওয়ার পরে, এবার সেই পদে বসানো হল সোনালিকে। আপাতত ভাইস চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে রয়েছে। সূত্রের খবর, রাজ্যের উচ্চ শিক্ষা দফতর খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে।






spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...