Monday, June 8, 2026

দুই বিধায়কের শপথের পর রাজ্যপালের বিবৃতি ব্যর্থতার আর্তনাদ, কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় শুক্রবার উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিধানসভায় যে শপথ হয়েছে তা সম্পূর্ণ বৈধ এবং আইন মেনেই হয়েছে। শপথের পরে রাজ্যপাল যে বিবৃতি দেন সে প্রসঙ্গে কুণাল এদিন বলেন, এর তীব্র বিরোধিতা করছি। তার সাফ কথা, নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন। আজ যে পরিস্থিতিতে বৈধভাবে, আইনসম্মতভাবে, রীতি মেনে শপথ হলো। তাতে যে দেরি হল, সে জন্য সম্পূর্ণ দায় মহামান্য রাজ্যপালের।
উপ-নির্বাচনে দুজনেই জয়ী হয়েছেন। মানুষ তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করে পাঠিয়েছে বিধানসভায়। তাদের শপথ নিয়ে রাজভবনের স্বেচ্ছাচারিতার জন্য এই বিলম্ব হওয়ার কোনও কারণ ছিল না। রাজ্যপালের অন্যায় জেদ, পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানো এবং নির্বাচিত বিধায়কদের শপথে হস্তক্ষেপ করা, নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়া, তার থেকেই এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, রাজ্যপাল এতদিন বিষয়টি ঝুলিয়ে রেখে তারপর ডেপুটি স্পিকারকে কেন দায়িত্ব দিলেন? রাজ্যসভার বিশেষ অধিবেশন চলছে। সেখানে ডেপুটি স্পিকার তার বক্তব্য জানিয়েছেন। তার পরে আইন মেনে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমরা রাজ্যপাল কে বারবার বলেছি, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি ব্যর্থতার আর্তনাদ। দুজন নির্বাচিত বিধায়ক ভোটে জিতে এসেছেন। কেন তাদের শপথে দেরি হবে? এর আগেও তো উপ নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের শপথ হয়েছে। শপথের পর রাজভবনের যে বিবৃতি দেখা যাচ্ছে, তা বিলম্বের কারণে ব্যর্থতার আর্তনাদ।

 

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...