Friday, April 3, 2026

সরকারি জমি দখলের অভিযোগে এবার গ্রেফতার BJP নেতা

Date:

Share post:

জলপাইগুড়ির জমি জবরদখল কাণ্ডে তৃণমূল নেতার পর এবার গ্রেফতার এক বিজেপি নেতা (BJP)। গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে উত্তম রায় নামে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজগঞ্জের বিএলআরও-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই বিজেপি নেতা।

উত্তমের অবশ্য দাবি, বাম আমলেই পাট্টা পেয়েছেন, এখন বিজেপি (BJP) করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, উত্তমের দখল করা জমি উদ্ধারে নামা হবে এ বার। এর আগে জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। গ্রেফতার করা হয়েছে জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য গৌতম গোস্বামীকেও।

বিজেপি নেতা গ্রেফতার প্রসঙ্গে, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন , গজলডোবার বিজেপি নেতার গ্রেফতারি নিয়েও তাঁর বক্তব্য, ‘‘জমিকাণ্ডে যারাই জড়িয়ে থাকুক না কেন, দলমত নির্বিশেষে সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যাবস্থা নেওয়া উচিত।’’

আরও পড়ুন: সরকারি জমি দখলমুক্ত করতে পঞ্চায়েতের উদ্যোগে উখড়া বাজারের রাস্তা জরিপ শুরু

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...