Saturday, June 13, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে পঞ্চায়েতের উদ্যোগে উখড়া বাজারের রাস্তা জরিপ শুরু

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শুক্রবার অন্ডালের উখড়া বাজারে রাস্তা দখল মুক্ত করতে জমি জরিপের কাজ শুরু করল উখড়া পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেম্বার অব কমার্স ও পুলিশের উপস্থিতিতে শুরু হয়েছে রাস্তা জরিপের কাজ।

সরকারি জমি দখলমুক্ত ও অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের অন্যান্য জায়গার মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল উখড়া পঞ্চায়েত। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাজারের রাস্তা জরিপের কাজ। রাস্তা দখল করে অবৈধ নির্মাণ গুলি চিহ্নিত করা হলো এদিন। জরিপের কাজ শেষ হলে অবৈধ দখলদারদের নোটিশ করে অবৈধ নির্মাণ ভাঙ্গার নির্দেশ দেওয়া হবে বলে জানান উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে এবং উপপ্রধান শরণ সাইগল। তারা জানিয়েছেন, উখড়া বাজারের এনএসবি রোডের নেতাজি স্ট্যাচু থেকে সিনেমা হল মোড় পর্যন্ত সরকারি নথিতে রাস্তাটি হচ্ছে কোথাও ৫৫ কোথাও ৬০ ফুটের। অবৈধ নির্মাণ আর দখলদারির ফলে বর্তমানে সেই রাস্তা কমে কোথাও ১৮ ফুট কোথাও ১৫ ফুটে এসে ঠেকেছে। রাস্তা দ্রুত দখল মুক্ত করা হবে বলে জানান তারা।

উখড়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধি মনোজ সরাফ জানান, পঞ্চায়েতের এই উদ্যোগে তারা পাশে আছেন। এই দিনের এই রাস্তার জরিপ করার সময় দেখা গেল উখড়া এনএসবি রোডের অধিকাংশ বড় দোকান ও ছোট দোকানও চলে এসেছে রাস্তায়। পঞ্চায়েত রাস্তা জরিপ করে মার্কিং করে দিয়েছে। সরকারি রাস্তা দখল করে থাকা দোকানদারদের সতর্ক করা হয়েছে। এরপরও নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...