Tuesday, June 23, 2026

রাধিকা- অনন্তর বিবাহবাসরে পারফর্ম করবেন বিবার -অ্যাডেল-ড্রেক !

Date:

Share post:

এক সপ্তাহ পরেই আম্বানি পরিবারের মহোৎসব। চার হাত এক হবে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির (Anant Ambani-Radhika Merchant’s Wedding)। প্রাক বিবাহ অনুষ্ঠানের দু- দফাতেই ধনকুবেরের জৌলুসে চোখ কপালে উঠেছে সেলেব্রেটির সঙ্গে সাধারণ মানুষের। এবার শুরু বিবাহ অনুষ্ঠানের আড়ম্বর। টানা তিন ব্যাপী গ্র্যান্ড ওয়েডিং অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। জামনগরের প্রাক-বিবাহ উৎসবে বলিউডের পাশাপাশি রিহানা এবং একন পারফর্ম করেছিলেন। ক্রুজ উদযাপনে ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল এবং ইটালিয়ান অপেরা গায়িকা আন্দ্রেয়া বোসেলির মতো তারকারা মাতিয়ে দিয়েছিলেন। এবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার মাতাতে থাকছেন হলিউডের নামজাদা তারকা বিবার (Justin Bieber),অ্যাডেল (Adele), ড্রেক (Drake)এবং লানা ডেল রে! সঙ্গে আরও চমকের অপেক্ষা।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর রাজকীয় বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য জাস্টিন বিবার নাকি ৮৩ কোটি টাকা চার্জ নেবেন! ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিশ্ব বিখ্যাত পপ গায়িকা এবং ডান্সার রিহানা এবং পপ গায়ক কেটি পেরির থেকেও বেশি টাকা খরচ করে শিল্পীদের আনছেন মুকেশ আম্বানি। ছেলের বিয়ে দেওয়ার আগে একটি সুবিধা বঞ্চিতদের জন্য গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতা আম্বানি। এরপর একেবারে ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে বিবাহ অনুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন৷ সেদিন অতিথিদের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ জুলাই ঐশ্বরিক আশীর্বাদ অনুষ্ঠানে পোষাক কোড ট্র্যাডিশনাল ভারতীয়। আর ১৪ জুলাই মঙ্গল উৎসবে ভারতীয় চিক থিমের পোশাক। যদিও কোন শিল্পী কবে অনুষ্ঠান করবেন তা জানা যায়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...