Wednesday, March 25, 2026

বোলপুরে ঘুমের মধ্যে ঝলসে মা-ছেলের মৃত্যু! গুরুতর জখম বাবা

Date:

Share post:

বগটুইয়ের ছায়া এবার বোলপুরে। রাতে ঘুমন্ত অবস্থায় পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চক্রান্ত বীরভূমের বোলপুরে (Bolpur)। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা ও ছেলের। বাবা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে।

মৃতার আত্মীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া পর একতলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান শেখ (৪) ও স্ত্রী রূপা বিবি (৩০) কে নিয়ে ঘুমোচ্ছিলেন সেখ তুতা (৩৮)। তখনও কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। চিৎকারে চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে আসে পাশের ঘরে থাকা তাঁদের বড় ছেলে শেখ রাজ। তাঁর চেঁচামেচিতে গ্রামের লোকজন ছুটে আসে। ততক্ষণে অবশ্য মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। তিনজনেই আগুনে ঝলসে যায়।

তিনজনকে প্রথমে বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান আনার পথে প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে। ঠিক তার পড়েই মায়ের মৃত্যু হয়। বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ”আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়”! কলকাতা হাইকোর্টে জানাল কর্তৃপক্ষ

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...