Wednesday, April 8, 2026

সমর্থকদের ভালোবাসায় চোখে জল পন্থের, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে গতকালই দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জয়ের আনন্দে ভাসতে মুম্বই শহরে নেমেছিল মানুষের ঢল। বলা ভালো মুম্বইয়ের রাস্তা ছিল জনসমুদ্র। ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বাসে ভাসেন আপামোর ভারতবাসী। আর সমর্থকদের এই ভালোবাসাই মন কেড়েছে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের। যা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পন্থ নিজেই।

পন্থ যে ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে পন্থকে চোখের জলে দেখা গিয়েছে। এবং সেই ভিডিওতে পন্থকে বলতে শোনা যায়, “দারুণ লাগছে। দুর্দান্ত অনুভূতি। এমন সমর্থন দেখিনি।” তার পরেই সমর্থকদের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেন ভারতীয় উইকেটরক্ষক।সেই সময় মুম্বইয়ের মেরিন ড্রাইভে তখন অসংখ্য মানুষ। তাঁরা ভারতীয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য এসেছিলেন। জয়ধ্বনি দিচ্ছিলেন রোহিত, বিরাট, পন্থদের নামে। যা দেখে মন কেড়েছে ভারতীয় উইকেটরক্ষকের।

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

আরও পড়ুন- চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে ওয়াংখেড়েতে রোহিতের মা , ছেলেকে সামনে পেয়ে কপালে চুম্বন মায়ের


Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...