Thursday, June 25, 2026

ওয়াংখেড়েতে ট্রফি হাতে আবেগে ভাসলেন বিরাট-রোহিতরা , কী বললেন তাঁরা

Date:

Share post:

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। সকাল থেকেই দেষে আবেগে ভাসলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রথম দিল্লি , তারপর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। সব জায়গায় জনস্রোতে ভাসল টিম ইন্ডিয়াকে নিয়ে। এদিন মুম্বই বিমানবন্দরে নেমে হুড খোলা বাসে করে জনসমুদ্রের মধ্যে দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন রোহিতরা। আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে ফের একবার হার্দিক পান্ডিয়ার প্রশংসায় মাতেন ভারত অধিনায়ক। যা শুনে চোখে জল ভারতীয় অলরাউন্ডারের।

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত বলেন, “ শেষ ওভারে যে কোনও রান বাঁচানোই খুব কঠিন। প্রচুর চাপ থাকে। সেই চাপ সামলে হার্দিক বল করেছে। প্রথমে ক্লাসেনকে আউট করে ও আমাদের খেলায় ফিরিয়েছে। তার পরে শেষ ওভারে মিলারের উইকেট নিয়েছে। আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। হার্দিক দুর্দান্ত।” অধিনায়কের কথা শুনে কেঁদে ফেললেন সামনে বসে থাকা হার্দিক ।“

এদিকে বিশ্বকাপ জয় নিয়ে নিজের উপলব্ধির কথা জানালেন বিরাট কোহলি। তিনি বলেন, “ আমি আর রোহিত শর্মা ১৫ বছর ধরে এক সঙ্গে খেলছি। আমরা দু’জনেই একবার করে বিশ্বকাপ জিতেছি। দেশকে আরও একটা বিশ্বকাপ দেওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা করেছি। পারিনি। এবার জেতার পর দু’জনেই কাঁদছিলাম। কাঁদতে কাঁদতেই আমরা পরস্পরকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তটা আমার ক্রিকেটজীবনের অন্যতম সেরা।’’ এরপর তিনি আরও বলেন,‘‘২০১১ সালে এই মাঠে যখন বিশ্বকাপ জিতেছিলাম, খুব আনন্দ হয়েছিল। তখন আমার বয়স ২১ কী ২২। তখন দলের সিনিয়রদের চোখে জল দেখেছিলাম। তাঁদের কান্নার গুরুত্ব বুঝতে পারিনি। মনে আছে সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে ঘুরেছিলাম আমরা। তাও মনে হয়েছিল, আমরা তো সহজেই বিশ্বকাপ জিতলাম। এবার উপলব্ধি করলাম একটা বিশ্বকাপ জেতা কত কঠিন। নিজে কেঁদে বুঝলাম ২০১১ সালে সিনিয়রেরা কেন কেঁদে ছিল।”

আরও পড়ুন- বিএসএস-এর সঙ্গে ড্র করল DHFC


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...