Monday, April 6, 2026

মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার বুলেট মির্জা

Date:

Share post:

ঠিকা কর্মী ও তাঁর মাকে মারধরের অপরাধে মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ূরেশ্বরের বুলেট মির্জা (Bullet Mirza)। বুধবার একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে ( এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ), সেখানে দেখা যায় ১ লক্ষ টাকা চেয়ে বেল্ট দিয়ে ঠিকা কর্মীকে মারছে অভিযুক্ত। শুধু তাই নয় ওই কর্মীর মাকে বিবস্ত্র করে অসম্মান করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়। তারই প্রেক্ষিতে বুলেটকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত জানিয়েছে দীর্ঘদিন ধরে টাকা ধার নিয়ে শোধ না দেওয়ায় টালবাহানা করছিলেন ওই ঠিকা কর্মী। সেই টাকা ফেরত চাইতেই তিনি কর্মীর বাড়িতে গিয়েছিলেন।

গণপিটুনি হোক বা জমি জবর দখল কোনমতেই অন্যায়কে রেয়াত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পরই কড়া পদক্ষেপ পুলিশের। আক্রান্তের মা জানিয়েছেন যে বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দেয়া হয়েছে বিবস্ত্র করা হয়েছে। এর পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত তাঁর ছেলে টাকা না দিলে এই রাজ্যে ফিরতে পারবে না বলেও শাসানো হয়েছিল। শুক্রবার মল্লারপুর থানায় বুলেট মির্জা, তাঁর তিন ভাই সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই বুলেটকে গ্রেফতার করে জেরা শুরু পুলিশের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...