Wednesday, June 24, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানে হার ভারতের

Date:

Share post:

বিশ্বজয়ের কয়েকদিন বাদেই লজ্জার হার ভারতের। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ১৩ রানে হারে শুভমন গিলের দল। কাজে এল না রবি বিষ্ণোইর ৪ উইকেট । জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তরুণ ব্রিগেড । এই হারের ফলে ম্যাচের টি-২০ সিরিজে ১-০ পিছিয়ে গেল শুভমনরা।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মাদান্দে। ২৩ রান মায়ার্স। ভারতের হয়ে ৪ উইকেট নেন রবি বিষ্ণোই। ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১ টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আভেশ খান।

জবাবে ব্যাট করতে নেমে ১০২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে ৩১ রান করেন অধিনায়ক শুভমন গিল। ২৭ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৭ রান করেন রুতুরাজ গায়কোয়াড। শূন্যরানে আউট হন রিঙ্কু সিং। জিম্বাবোয়ের হয়ে তিনটি করে উইকেট নেন সিকন্দর রাজা এবং ছাতারা। একটি করে উইকেট নেন বেনেট্ট, ওয়েলিংটন, মুজারাবানি এবং জংয়ে।

আরও পড়ুন- দু’গোলে এগিয়ে থেকেও রেনবোর সঙ্গে ২-২ গোলে ড্র মোহনবাগানের


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...