Wednesday, June 24, 2026

দিনেদুপুরে পুলিশ সেজে সোনার দোকানে দাদাগিরি! রায়গঞ্জের বিধাননগরে চাঞ্চল্য

Date:

Share post:

সোনার দোকানে (Gold Shop) দিনেদুপুরে পুলিশের পোশাকে দাদাগিরি! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে রায়গঞ্জের (Raigaunge) বিধাননগর এলাকা। সূত্রের খবর, এদিন দুপুরে স্থানীয় এক সোনার দোকানে পুলিশ সেজে ঢুকে দোকানেরই এক কর্মীকে সজোরে চর মারার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ক্যামেরায় (CCTV) সেই ছবি ধরা পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এদিন পুলিশের পোশাকে ওই ব্যক্তি দোকানে ঢুকে এক কর্মীর কাছে কিছু গয়না দেখতে চান। তিনি যখন গয়না দেখাচ্ছিলেন তখনই আচমকা ওই কর্মীকে সজোরে থাপ্পড় মারেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।


প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন দোকানেরই কর্মী রাজা রজক ওই ব্যক্তিকে গয়না দেখাচ্ছিলেন। কিন্তু আচমকাই চটে যান পুলিশ সেজে আসা ওই ক্রেতা। ভাইরাল ভিডিওতে অভিযুক্তকে রাজার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এরপরই রেগে গিয়ে রাজার গালে সজোরে চর কষিয়ে দেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আক্রান্ত কর্মীর গালে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তির নাম রতন পণ্ডিত। তিনি রায়গঞ্জের কসবায় থাকা রাজ্য পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত। তবে সূত্রের খবর, পরে ঘটনার জন্য অভিযুক্ত ক্ষমাও চেয়ে নেন।

কিন্তু এদিন ঘটনার পর সোনার দোকানের কর্মীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে কী কারণে অভিযুক্ত ওই কর্মীকে চর মারলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে জানা গিয়েছে, মূলত কিছু বিষয় নিয়ে বচসার জেরেই মাথা গরম হয়ে যায় ওই ব্যক্তির। যে কারণেই ঘটে যায় অঘটন।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...