Tuesday, June 23, 2026

গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! আহত অন্তত ১৫, অনেকের আটকে থাকার আশঙ্কা

Date:

Share post:

গুজরাতের সুরাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। তাসের ঘরের মত ভেঙে পড়ল বহুতল। এই ঘটনায় আহতের সংখ্যে কমপক্ষে ১৫ জন। ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা। বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ।

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে সুরাটে। এর জেরেই সচিন পালি গ্রামের বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। যে বাড়িটি ভেঙে পড়েছে তা কয়েক বছর আগে তৈরি বলে স্থানীয়রা জানিয়েছেন। ১০-১৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হলেও আদতে কতজন চাপা পড়ে রয়েছে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউই। পুলিশ, দমকল বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে এক মহিলাকে উদ্ধার করেছে। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন- তৃণমূলকে নিশানা-ভাতাকে ‘ভিক্ষা’ বলার খেসারৎ দিয়েছে বঙ্গ CPIM: স্বীকার কেন্দ্রীয় কমিটির

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...