Wednesday, June 24, 2026

১০ জুলাই রাজ্যে জয়েন্টের কাউন্সিলিং, প্রস্তুতি কর্মশালা APAI-এর

Date:

Share post:

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং ১০ জুলাই থেকে শুরু করার পরিকল্পনা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর। গোটাটাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। সেই সঙ্গে দুই ধাপে বেরোবে তার ফল। কাউন্সিলিং শুরুর আগে তিনদিনের প্রস্তুতি মেলার আয়োজন করা হল অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন-এর উদ্যোগে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে ছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর সভাপতি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও আপাই-এর সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি প্রমুখ।

জয়েন্ট বোর্ডের সভাপতি জানিয়েছেন, রাজ্যে ১০টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে আসনসংখ্যা রয়েছে ৩৫ হাজার। ১৯ জুলাই প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে। এরপর ২৬ জুলাই বেরোবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট। বোর্ডের ওয়েবসাইটে সোমবার থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। কলেজগুলির আসন সংখ্যা থেকে বিষয় সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে সেখানে।

কাউন্সিলিং শুরু আগে আপাই-এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী ভাসনে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি তুলে ধরেন কীভাবে এই মেলায় এক ছাদের তলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এই শাখার বিশেষজ্ঞ ও পেশাজীবীদের এনে ছাত্র ছাত্রীদের অনলাইন কাউন্সিলিংয়ের আগে জানার সুবিধা করে দেওয়া হচ্ছে। এই মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভর্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন পড়ুয়ারা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিনের অনুষ্ঠানে কৃতিদের সংবর্ধনা দিয়ে জানান, বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরার মূল কারিগর হলেন সফল পড়ুয়ারা। ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনও শাখায় স্নাতক স্তরে ভর্তি হওয়ার সময় সমসাময়িক বিষয় বেছে নেওয়া বিশেষ ভাবে প্রয়োজন। এতে পরবর্তীতে পেশাগত ভাবে উপযুক্ত কাজ করার সুযোগ পাওয়া যায়।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...