Tuesday, March 31, 2026

মুকুটে আন্তর্জাতিক পালক: NABC-2024-র অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত সমিত রায়

Date:

Share post:

দেশ-বিদেশের নানা সম্মান-পুরস্কার রয়েছে তাঁর মুকুটে। এবার তাতে যুক্ত হল NABC-2024 সম্মান। অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সমিত রায়কে (Samit Ray) এবছর ভারতের অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত করা হয়েছে।প্রতিবছরই বিভিন্ন পেশায় সেরাদের সম্মান জানায় উত্তর আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC)। এবছর আমেরিকার শিকাগোতে ৪৪তম NABC-এ ভারতের অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত করা হয়েছে প্রফেসর ড. সমিত রায়কে। অ্যাডামাস ইউনিভার্সিটির তরফ থেকে এই খবর স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, NABC-র মতো বিশ্বব্যাপী বাঙালিদের শ্রেষ্ঠত্ব উদযাপনকারী একটি স্বীকৃত ফোরামের থেকে এই সম্মানে গর্বিত তারা। শিক্ষাক্ষেত্রে অতুলনীয় অবদান রয়েছে সমিত রায়ের (Samit Ray)। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী প্রচেষ্টার উপর জোর দেয়। “এই প্রশংসা আমাদের শিক্ষার ভবিষ্যত গঠন এবং আগামী দিনের নেতাদের লালন-পালনের মিশন চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।“







Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...