Tuesday, June 23, 2026

তাপমাত্রার বাড়বাড়ন্তের জের! গলছে তুষারলিঙ্গ অমরনাথ, উদ্বেগে পুণ্যার্থীরা

Date:

Share post:

গত ২৯ জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই শুরু হয় চলতি বছরের অমরনাথ যাত্রা। তবে এই কদিনেই বিরূপ প্রকৃতিকে হারিয়ে দেড় লক্ষ ভক্ত পুজো দিয়ে ফিরেছেন। তবে তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে গলে যাচ্ছে তুষারলিঙ্গ অমরনাথ। গত ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তুষারলিঙ্গ গলতে শুরু করায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যাওয়ার অপেক্ষায় থাকা লাখো পুণ্যার্থী।

প্রসঙ্গত, চলতি বছরের অমরনাথ যাত্রা চলবে আগামী ১৯ অগাস্ট পর্যন্ত। এদিকে বেশ কয়েকদিন ধরেই উত্তর ভারতে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অমরনাথ যাত্রা। শুক্রবার গভীর রাত থেকে বালতাল এবং পহেলগাঁও রুটে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় আবহওয়া দফতর জানিয়েছে, অমরনাথে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাতের দিকে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়: গৃহীত অ্যান্টি র‍্যাগিং কমিটির রিপোর্ট, অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...