Tuesday, June 23, 2026

রবিবার রথযাত্রা, এবার দু-দিন ধরে চলবে জগন্নাথদেবের রথ! জানুন কেন…

Date:

Share post:

প্রতি বছর আষাঢ় মাসে পুরীতে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা। রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতি বছর এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ পুরীতে ভিড় করেন।

চলতি বছর এই বছর রথযাত্রা শুরু হবে ৭ জুলাই ২০২৪, রবিবার। ১৬ জুলাই উল্টোরথযাত্রা করে মাসির বাড়ি থেকে আবার পুরীর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ। প্রতিবার রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। আর আষাঢ় শুক্লা একাদশী তিথিতে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ। একে বলে উল্টোরথযাত্রা। কিন্তু এই বছর রথযাত্রা চলবে দু-দিন ধরে। পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ এবার ১৫ দিনের বদলে ১৩ দিনে হয়েছে। তাই আষাঢ় শুক্লা দ্বিতীয়া চলবে দু-দিন ধরে। ৭ জুলাই বিকেলে শুরু হবে রথযাত্রা। কিন্তু রাতে রথকে টেনে নিয়ে যাওয়া হবে না। পরের দিন সকালে ৮ জুলাই সোমবার গুণ্ডিচা মন্দিরে রথ নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন- তাপমাত্রার বাড়বাড়ন্তের জের! গলছে তুষারলিঙ্গ অমরনাথ, উদ্বেগে পুণ্যার্থীরা

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...