Saturday, June 20, 2026

অসমে শিক্ষককে ক্লাসরুমের মধ্যেই ছু.রি দিয়ে কু.পিয়ে খু.ন পড়ুয়ার

Date:

Share post:

পড়াশোনা নিয়ে বকাবকি করায় এক শিক্ষককে ক্লাসরুমের মধ্যেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করল একাদশের পড়ুয়া। এই ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর জেলায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে। ক্লাসের মধ্যে শিক্ষককে রক্তাক্ত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য পড়ুয়ারা। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই শিক্ষকের নাম রাজেশ বাবু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ। প্রত্যক্ষদর্শী পড়ুয়াদের দাবি, পড়াশোনায় খারাপ হওয়ায় শিক্ষক প্রায়ই ওই ছাত্রকে বকাঝকা করতেন। শিক্ষকের কাছ থেকে এমন ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ছাত্রটি। তার জেরে শিক্ষকের ওপর আগে থেকেই তার রাগ ছিল। অন্যান্য পড়ুয়াদের দাবি, শিক্ষকের বকাঝকা সইতে না পেরে মাঝখানে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল ছাত্রটি। এরপর শনিবার ছাত্রটি ফের স্কুলে আসে। তবে এদিন স্কুলের পোশাক না পরেই সে চলে এসেছিল। ছাত্রকে নিয়ম ভাঙতে দেখেই শিক্ষক তাকে বাইরে বেরিয়ে যেতে বলেন।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রের কথায়, অভিযুক্তকে প্রথমে বেশ ভদ্রভাবেই শিক্ষক বাইরে বেরিয়ে যেতে বলেছিলেন। কিন্তু, তারপরেও শিক্ষকের কথা অমান্য করায় অভিযুক্ত ছাত্রটির ওপর শিক্ষক চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। তাতে ছাত্রটি রেগে গিয়ে পকেট থেকে একটি ছুরি বার করে শিক্ষকের মাথায় বারবার আঘাত করে। এরপর সেখান থেকে পালিয়ে যায় ছাত্রটি। এদিকে, রক্তাক্ত অবস্থায় ক্লাসের মধ্যেই শিক্ষক লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।এদিন ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় শিবনগর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...