Saturday, June 20, 2026

জয় সময়ের অপেক্ষা! আস্থাভোটের আগে ‘আত্মপ্রত্যয়ী’ হেমন্ত সোরেন 

Date:

Share post:

জেল থেকে মুক্তি পাওয়ার পরই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আর সোমবার ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) অগ্নিপরীক্ষা। সোমবার আস্থাভোটকে (Trust Vote) কেন্দ্র করে ইতিমধ্যে চড়ছে রাজনীতির পারদ। তবে সূত্রের খবর হেমন্তের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত শনিবারই ঝাড়খণ্ডের মন্ত্রীসভা এমন সিদ্ধান্ত নিয়েছে। আর তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই এবার অগ্নিপরীক্ষা হেমন্তের। সূত্রের খবর, আস্থা ভোটের পরই মন্ত্রীসভার সম্প্রসারণ করা হবে।

তবে এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভায় পাল্লা ভারী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধানের। কারণ বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৭ জন বিধায়কের পাশাপাশি কংগ্রেসের ১৭টি এবং আরজেডির একজন বিধায়ক-সহ মোট ৪৫ জনের সমর্থন পাবেন হেমন্ত। অন্যদিকে মেরেকেটে ৩০ জনের সমর্থন রয়েছে বিজেপির নেতৃত্বাধীন বিরোধী জোটের। তবে আস্থা ভোটে জয়ী হতে হেমন্তের প্রয়োজন মাত্র ৩৮ জনের সমর্থন বা ভোট। আর তাতেই বাজিমাত করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয় হেমন্তকে। যদিও তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরপর হেমন্তের কুর্সিতে বসেন চম্পাই সোরেন। তবে প্রায় পাঁচ মাস জেলে থাকার পর গত ২৮ জুন হেমন্তকে জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট। এরপরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ফিরে পান হেমন্ত।

তবে বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ায় ফের হেমন্তকে হাতে পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর ইতিমধ্যে হেমন্তের মুক্তির বিরোধিতা করে ঝাড়খণ্ড হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...