Saturday, June 20, 2026

বাংলাদেশের শরণার্থীদের তাড়ানো সম্ভব নয়, মোদিকে বললেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা

Date:

Share post:

মিজোরামে আশ্রিত বাংলাদেশের শরণার্থীদের তাড়িয়ে দেবেন না! প্রধানমন্ত্রীর কাছে এমনটাই অনুরোধ করলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। রাজ্যের অবস্থান বোঝার জন্য কেন্দ্রকে এই অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এরপরেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আশ্রিত শরণার্থীদের নিয়ে কী করণীয়, সেই প্রশ্নও উঠে আসছে। সেই আবহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।


মিজোরামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকা থেকে জো জনগোষ্ঠীর যে সমস্ত মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছেন, তাদের ফেরত পাঠানো সম্ভব নয়। কারণ বাংলাদেশের শরণার্থীদের সঙ্গে মিজোরামের মানুষের জাতিগত বন্ধন ও টান রয়েছে। পাশাপাশি অসম রাইফেলসের শিবিরটিকে সরিয়ে আইজলের পূর্বদিকে অবস্থিত জোখাবসাংয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ এবং মায়ানমারের চিন-কুকি-মিজ-জোমী জনজাতিদের হয়ে প্রতিনিধিত্ব করে আইজলের জো রিইউনিফিকেশন অর্গানাইজেশন। তাদের দাবি, মিজোরামে আশ্রিত বাংলাদেশের নাগরিকদের জোর করে ফেরত পাঠাচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ।

আরও পড়ুন- জয় সময়ের অপেক্ষা! আস্থাভোটের আগে ‘আত্মপ্রত্যয়ী’ হেমন্ত সোরেন 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...