Thursday, May 28, 2026

কুলগাম এনকাউন্টারে নিকেশ ৫ জঙ্গি! পাল্টা রাজৌরির সেনা ক্যাম্পে চলল হামলা

Date:

Share post:

দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠল উপত্যকা। শনিবারই জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে (Kulgam) জোড়া এনকাউন্টারে ৫ জঙ্গিকে খতম করা হয়। শহিদ হন ২ জওয়ানও। এদিকে, জঙ্গি নিকেশ অভিযানের মাঝেই রবিবার রাজৌরি (Rajouri) জেলায় সেনা ক্যাম্পের কাছে গুলি চলার ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। এই হামলায় এক জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এদিন আরও এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে বলে খবর। তবে হামলা চালানোর পর জঙ্গলের দিকে পালিয়ে যায় জঙ্গিরা। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কিন্তু হামলার বিষয়ে সেনার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শনিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুলগামের ফ্রিজল চিন্নিগাম এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপরই তল্লাশি অভিযান চলাকালীন পরিস্থিতি বেগতিক বুঝে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর ৪ জঙ্গির মৃত্যু হয়। শনিবার প্রাথমিকভাবে জানা যায় মৃত ৪ জঙ্গিই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য। তবে এদিন গুলিবৃষ্টি চলাকালীন শহিদ হন এক জওয়ান। গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন তিনি। পরে ওই জওয়ানের মৃত্যু হয়। তবে যে বাড়িতে জঙ্গিরা লুকিয়েছিল, তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এক জঙ্গির দেহ। সংঘর্ষে শহিদ হয়েছেন প্যারা ট্রুপার।

অন্যদিকে, কুলগামের ফ্রিসাল এলাকাতেও জঙ্গিদের সঙ্গে সেনার গুলির সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে ৪ জঙ্গিকে নিকেশ করা হয়। শহিদ হন এক জওয়ান। আরও এক সেনা আহত হয়েছেন বলে খবর। সন্দেহ করা হচ্ছে, ওই এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে রবিবারও জোরকদমে তল্লাশি অভিযান চলছে।

Related articles

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...