Wednesday, June 17, 2026

টেস্ট-একদিনের ক্রিকেটে নেতা রোহিতই, জানিয়ে দিলেন বোর্ড সচিব

Date:

Share post:

আসন্ন টেস্ট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। তবে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই।

এই নিয়ে জয় শাহ বলেন, “ আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।“ এরপর জয় শাহ আরও বলেন। “ ঐতিহাসিক জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করতে চাই। এক বছরের মধ্যে আমরা তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছি। জুনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছি। তারপর একদিনের বিশ্বকাপের ফাইনালেও আমাদের হারতে হয়েছে। টানা ১০টি ম্যাচ জিতেও আমরা ফাইনালে পারিনি। তাও আমার মনে হয়েছিল, টি-২০ বিশ্বকাপ আমরাই জিতব। গত জুন মাসে এটা বলেও ছিলাম।“ বোর্ড সচিবের এই বক্তব্য থেকেই মনে করা হচ্ছে, আপাতত ভারতীয় দলে একদিন এবং টেস্ট ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন আনার সম্ভাবনা নেই।

আরও পড়ুন- সলমন-সাক্ষীর পাশেই কেক কেটে জন্মদিন পালন মাহির, ভাইরাল ভিডিও


Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...