Wednesday, June 17, 2026

মাহেশের ৬২৮ বছরের প্রাচীন রথযাত্রায় উপচে পড়ছে ভক্তদের ভিড়

Date:

Share post:

সারা দেশের সঙ্গে আজ ঐতিহাসিক মাহেশের ৬২৮ বছরের প্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব উপলক্ষে রবিবার সকাল থেকে মাহেশের জগন্নাথ দেবের মন্দির হয়ে উঠেছে উৎসব মুখর।  হাজার হাজার দর্শনার্থী এসে উপস্থিত হয়েছেন প্রভু জগন্নাথ দেবকে দর্শনের আশায়। খুব সকালে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে অন্ন ভোগ দেওয়া হয়েছে তারপর মন্দিরের গর্ভ গৃহ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে এনে চাতালে বসানো হয়েছে। সেইখানেই চলছে বিশেষ পূজা অর্চনা, হোম যজ্ঞ।

রথযাত্রা উপলক্ষে বসেছে মন্দির সংলগ্ন স্নান পিরি মাঠে এক বিশাল মেলা। দোকানিরা বিভিন্ন পসরা নিয়ে এসে হাজির হয়েছেন বেচা কেনার আশায়। বেলা ২ টো পর্যন্ত প্রভু মাহেশে আগত দর্শনার্থীদের দর্শন দেন ,তারপর শুরু হয়েছে দামোদর, এবং দামোদরের পর ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাকে নিয়ে হবে  শোভাযাত্রা। বিশাল বিশাল সুউচ্চ রথে উপবিষ্ট হয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এই রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ কর্মী রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত হয়েছেন। চারিদিকে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি। এছাড়াও যে পথ দিয়ে মাসির বাড়ির উদ্দেশ্য রথ যাচ্ছে তার দু’ধারে অনেকগুলো ওয়াচ টাওয়ার করা হয়েছে।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...