Wednesday, June 17, 2026

দু.রন্ত গতিতে ধা.ক্কা শিবসেনা নেতার ছেলের বিএমডব্লিউ গাড়ির,বেঘোরে প্রা.ণ গেল মহিলার

Date:

Share post:

স্কুটারে চেপে মাছ কিনতে বেরিয়েছিলেন দম্পতি। ঘুণাক্ষরেও ভাবেননি কোন পরিণতি অপেক্ষা করে আছে। বাজার করে বাড়ি ফিরছিলেন। দুরন্ত গতিতে ছুটে এসে পিছন থেকে ধাক্কা দিল বিএমডব্লিউ গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল মহিলার। গুরুতর আহত তাঁর স্বামী। মুম্বইয়ের ওরলির ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন শিবসেনা নেতার ছেলে মিহির শাহ। তিনি মদ্যপ ছিলেন বলে প্রথমিক অনুমান। ঘটনার পর থেকে তিনি ফেরার। তাঁর খোঁজ করছে পুলিশ।

তাঁর বাবা তথা শিব সেনা নেতাকে আটক করেছে পুলিশ। গাড়ির চালককেও আটক করা হয়েছে। ঘটনায় পুনে দুর্ঘটনার ছায়া দেখছেন অনেকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কাবেরী নাকভা। তাঁর স্বামীর নাম প্রদীপ নাকভা। ওই দম্পতি ওরলির কোলিওয়াড়া এলাকায় থাকেন। মাছের ব্যবসা করেন। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সাসুন ডকের উদ্দেশে মাছ কেনার জন্য স্কুটারে চেপে রওনা হন। মাছ কিনে ফেরার পথে পিছন থেকে এসে ধাক্কা দেয় বিএমডব্লিউ।

দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। আহত মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামীর চিকিৎসা চলছে। পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জুহুর একটি পানশালায় মদ্যপান করছিলেন মিহির। ভোররাতে ফেরার সময় চালককে একটু ঘুরিয়ে আনতে বলেন। ওরলির কাছে এসে তিনি নিজে গাড়ি চালানোর বায়না ধরেন। চালক তার হাতে গাড়ি ছেড়ে দেন। মিহির গাড়ি চালানোর কিছু ক্ষণের মধ্যেই ধাক্কা দেন ওই স্কুটারে। তার পর পালিয়ে যান। এই কাণ্ড ঘটানোর পর বাবা রাজেশ শাহকে ফোন করে বিষয়টি জানান মিহির। তার পর থেকে মিহিরের মোবাইল বন্ধ। পুলিশের চারটি দল তাঁর খোঁজ করছে। চালককেও ধরেছে পুলিশ।

স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন মিহির। গাড়ির কাচে শিবসেনার স্টিকার ছিল। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানিয়েছেন, দোষীদের শাস্তি দেওয়া হবে। আইন আইনের পথেই চলবে।

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...