Monday, May 25, 2026

লোকসভা ভোটে জয়ের সেলিব্রেশন! দেদার মদ বিলি বিজেপি সাংসদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের জয়ের আমেজ এখনও বেশ তাজা। কিন্তু সেই আনন্দ ভাগ করে নিতে বিরল ঘটনা ঘটিয়ে ফেললেন বিজেপি সাংসদ। ঢালাও মদ বিতরণ করলেন তিনি। একটি ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে একটি জায়গায় সাজানো রয়েছে সারি সারি মদের বোতল। শুধু তাই নয়, যেখান থেকে মদ বিতরণ করা হচ্ছে সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

প্লাস্টিকের গ্লাসে মদ বিতরণ চলছে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন খোদ কর্ণাটকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী কে সুধাকর। জানা গিয়েছে, এই অনুষ্ঠান উপলক্ষে, ট্রাকে করে মদের বোতল নিয়ে আসা হয়। বিনামূল্যে মদ পেতে ভিড় জমালেন অসংখ্য মানুষ। লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মদ সংগ্রহ করেন সকলে।

নির্বাচনে যারা সাহায্য করেছেন সেই দলীয় সমর্থক ও অনুগামীদের ধন্যবাদ জানাতে এই ধরনের মদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই খবর। লোকসভা নির্বাচনে চিক্কাবাল্লাপুর কেন্দ্র থেকে কংগ্রেসপ্রার্থী এমএস রক্ষা রামাইয়াকে দেড় লাখেরও বেশি ভোটে পরাজিত করেন কে সুধাকর। শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব শেষ করে এলাকায় ফিরে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন- রেললাইনে পড়ে গেলেন মহিলা, এগোনোর বদলে পিছলো ট্রেন!

আশ্চর্যের বিষয় হল এই আয়োজনের কথা জানিয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে একটি চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতে লেখা হয় অনুষ্ঠানে মদ বিতরণ করা হবে। বিজেপি সাংসদ কে সুধাকর চিঠিতে লেখেন, ‘দুপুর সাড়ে ১২ টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এখানে খাবার এবং মদের বোতলের ব্যবস্থা করা হবে।’ বেঙ্গালুরুর গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা জানান এই অনুষ্ঠানে মদ বিলি পুলিশের তরফে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আবগারি দফতর অনুমতি দিয়েছে এবং পুলিশকে অনুষ্ঠানের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পুলিশ বিভাগের কোনও দোষ নেই। অনুমতি দেওয়ার দায়িত্ব আবগারি দফতরের। এবং তারা নির্দ্বিধায় সেটা দিয়েছে। পুলিশের তরফে বলা হয় তারা শর্ত না মানলে মামলা করা হবে। কিন্তু তারা মদ বিলির জন্য আবগারি দফতরের অনুমতি নিয়েছিল বলেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য হয়।

Related articles

প্রধানমন্ত্রীর কনভয় রুটের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় সাসপেন্ড ৬ পুলিশকর্মী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কনভয়ের অদূরে একাধিক জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মে মাসের শুরুতে। বেঙ্গালুরুর...

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু...

বিশ্ব বাজারে তেলের দাম কমার দিনই ভারতে বাড়ল! সরব তৃণমূল

মাত্র ১১দিনের ব্যবধান। ভারতে চারবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সর্বশেষ সোমবার যে দাম বেড়েছে তাতে রাজধানীতেও তেলের দাম...