Friday, June 19, 2026

আজ জ্যোতি বসুর ১১১ তম জন্মদিন, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ ১১১তম জন্মদিন। বিদেশে পড়াশোনা শেষ করেই কমিউনিস্ট রাজনীতিতে হাতেখড়ি তাঁর। একটানা দু’দশক বিরোধী নেতা ছিলেন। ১৯৬৭ সালে জ্যোতি বসু প্রথম মন্ত্রী হলেন যুক্তফ্রন্ট সরকারের। তার ঠিক এক দশক পর তৈরি হল বামফ্রন্ট সরকার। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার নিউ টাউনে তাঁর নামাঙ্কিত গবেষেণা কেন্দ্রেই পালিত হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন।

আরও পড়ুন- মস্কো পৌঁছালেন মোদি, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের আশা

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...