Wednesday, June 24, 2026

‘রান করেও বসে থাকতে হত বেঞ্চে’, নীরবতা ভাঙলেন ঈশান

Date:

Share post:

অবশেষে নীরবতা ভাঙলেন ভারতীয় দলের ক্রিকেটার ঈশান কিষাণ। গত মরশুমে ঈশানকে নিয়ে কম বিতর্ক হয়নি। ক্লান্তির কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট খেলেননি। অথচ আইপিএলে খেলেছেন। এতদিন পর নীরবতা ভাঙলেন ভারতীয় দল থেকে বাদ পড়া ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার। এক সাক্ষাৎকারে ঈশান জানিয়েছেন, রান করার পরেও তাঁকে বেঞ্চে বসতে হয়েছে। ভ্রমণের ক্লান্তির কারণেই বিশ্রাম নিয়েছিলেন। আসন্ন মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে চান তিনি।

ঈশান বলেছেন, ‘‘আমি যখন রান করছিলাম, ঠিক তখনই নিজেকে খুঁজে পেলাম রিজার্ভ বেঞ্চে। জানি, এটা দলগত খেলায় হয়। কিন্তু আমিও টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভ্রমণ ক্লান্তিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। তাই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। খেলার মতো মানসিকতা তখন ছিল না। তাই বিরতি নিতে বাধ্য হই। খারাপ লেগেছিল, আমার পরিবার ও কাছের কিছু মানুষ ছাড়া কেউ তখন আমাকে বোঝেনি।’’

যোগ করেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম বলেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এর কোনও মানে নেই। তবে আমি অতীত নিয়ে না ভেবে বর্তমানে থাকতে চাই। ঘরোয়া মরশুমের জন্য অপেক্ষা করছি। ঝাড়খণ্ডের হয়ে ভাল খেলতে চাই। খেলোয়াড় হিসেবে নিজেকে বদলে ফিরতে চাই।’’

আরও পড়ুন- দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা


Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...