Monday, March 9, 2026

রেললাইনে পড়ে গেলেন মহিলা, এগোনোর বদলে পিছলো ট্রেন!

Date:

Share post:

মহিলা যাত্রীকে বাঁচাতে রেল লাইন ধরে পিছলো লোকাল ট্রেন। চালক ও স্টেশনে উপস্থিত যাত্রীদের তৎপরতায় কোনওক্রমে বাঁচল বছর পঞ্চাশের মহিলার প্রাণ। তবে কাটা গেল তাঁর দুটি পা।

মুম্বইয়ের বেলাপুর স্টেশন থেকে থানে যাওয়ার জন্য ট্রেন ধরার অপেক্ষা করছিলেন পঞ্চাশবছরের এক প্রৌঢ়া। সেই সময় পানভেল থেকে থানেগামী একটি ট্রেন বেলাপুর স্টেশনে ঢোকে। লোকাল ট্রেনটিতে উঠতে গিয়ে পা পিছলে যায় ওই মহিলার। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের তলায় চলে যান। তাঁর এই অবস্থায় স্টেশনে উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করে দেন।

সঙ্গে সঙ্গে সতর্ক হন ট্রেনের চালক। তিনি ধীরে ধীরে ট্রেনটি পিছনে নিতে শুরু করেন। এরপর দেখা যায় ট্রেনের সামনে দিয়ে প্রৌঢ়ার বেরিয়ে আসার মতো পথ তৈরি হয়ে যায়। কিন্তু ততক্ষণে পা কাটা পড়ে রক্তাক্ত অবস্থা হয় তাঁর। রেল পুলিশের তৎপরতায় তাঁকে রেললাইন থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

spot_img

Related articles

Gold Silver Price: আজকের সোনা রুপোর দাম

সোমবার ৬ মার্চ, ২০২৬   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১৬১৪০ ₹    ১৬১৪০০ ₹ খুচরো পাকা সোনা    ১৬২২০...

Petrol Diesel price: অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

৯ মার্চ (সোমবার), ২০২৬   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪৫ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

দূরত্ব কমল ধোনি-গম্ভীরের! বিশ্বকাপজয়ী কোচের প্রশংসায় মাহি

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T- 20 World Cup) জয়ের আনন্দের মধ্যেই সামনে এল এক অন্য ছবি। সোশ্যাল মিডিয়ায় (Social...

৬০ লক্ষকে বাদ দিয়ে কীভাবে ভোট ঘোষণা: কমিশনকে নিরাপত্তা দেওয়ার দাবি পেশ কংগ্রেসের

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে ধর্না অবস্থান পর্যন্ত এগিয়েছে, তখন...