Saturday, April 4, 2026

বিশেষভাবে সক্ষমদের কোনওভাবেই ‘অবমাননা’ নয়! CBFC-কে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

শারীরিক প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম মানুষদের (Physically Challenged) সিনেমা বা ছোট পর্দায় আর কোনওভাবেই অমর্যাদা করা যাবে না। সোমবার এক মামলার রায়ে এমনই নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সাফ জানায়, শব্দ অনেক সময়েই প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে দেয়। বিশেষ করে পঙ্গু, বিকলাঙ্গের মতো এমন কিছু শব্দ আমাদের সমাজে ব্যবহার হয় তা রীতিমতো অবমাননাকর। এরপরই প্রধান বিচারপতি জানান, এমন শব্দ সমাজকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে। আর সেকারণেই শব্দের ব্যবহার এবং বিশেষভাবে সক্ষমদের ‘অবমাননা’ প্রসঙ্গে একাধিক নির্দেশিকা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত।

সম্প্রতি একটি হিন্দি চলচ্চিত্রে বিশেষভাবে সক্ষমদের চিত্রায়ণ নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই মামলাটিই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠলে এমনই নির্দেশ বেঞ্চের। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বিশেষভাবে সক্ষমদের বর্ণনা দিতে পঙ্গু, বিকলাঙ্গ বা জড়বুদ্ধি-র মতো কোনও শব্দ আর ব্যবহার করা যাবে না। কারণ ওই শব্দগুলির অবমাননাকর অর্থ রয়েছে। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চিত্র নির্মাতাদের উচিত বিশেষভাবে সক্ষমদের জীবনের অনান্য দিক বা তাঁদের অসুবিধার দিকগুলি তুলে না ধরে সাফল্যের দিকগুলি বেশিমাত্রায় তুলে ধরা উচিত।

তবে এখানেই শেষ নয়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের আরও নির্দেশ এই সমস্ত বিষয় যাতে ঠিকমতো মেনে চলা হয় তার দায়িত্ব নিতে হবে জাতীয় ফিল্ম সার্টিফিকেশন সংস্থা CBFCকেই। প্রয়োজনে বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...