Tuesday, March 31, 2026

মেসিদের বিরুদ্ধে খেলতে নামার আগে হুঙ্কার কানাডার কোচের, কী বললেন তিনি?

Date:

Share post:

বুধবার কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ কানাডা। কোপার অভিযান এই কানাডাকে হারিয়ে করেছিল আর্জেন্তাইনরা। সেমিফাইনালে আবার সেই কানাডা। ফাইনালে যেতে গেলে হারাতেই হবে কানাডাকে। তবে সেই ম্যাচে নামার আগে লিও মেসিদের হুমকি কানাডার কোচ জেসে মার্চ।

এদিন তিনি বলেন, “ আমাদের সামনে দারুণ সুযোগ। ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব।আমরা শুধু ডিফেন্স করব না। আমরা নিজেদের খেলা খেলব। মেসিকে আমরা কড়া প্রহরায় রাখব।প্রথম ম্যাচে আমরা মেসিকে বেশি স্বাধীনতা দিয়েছি। আর্জেন্তিনার বিরুদ্ধে আমরা সেরা ম্যাচটা খেলব।“

হুঙ্কার দিয়েছেন কানাডার ফুটবলার ডেভিসও। তিনি বলেন, “ আমরা জানি, এই খেলার গুরুত্ব কী। জিতলে ফাইনালে উঠব। না হলে বিদায়। আর্জেন্তিনাও যে নিজের সেরাটা দেবে, সেটা আমরা জানি। তবে আমরাও ছেড়ে দেব না। আগের থেকে এবার আমাদের তাগিদ অনেক বেশি। লড়াই হবে।“ এরপর তিনি আরও বলেন, “ আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা পিছিয়ে থেকে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলব না। আমরাও আক্রমণ করব। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আর্জেন্তিনাকে হারানোর চেষ্টা করব।”

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জয়ের পুরস্কার মূল্য ১২৫ কোটির মধ্যে বিরাট-রোহিতের পকেটে কত টাকা ঢুকলো, দ্রাবিড়ই বা পেলেন কত ?


Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...