Wednesday, March 25, 2026

নিয়োগ মামলায় সাংসদ অভিনেতা দেবকে ক্লিনচিট CBI-র, মামলা খারিজ আদালতের 

Date:

Share post:

নিয়োগ মামলার ভাইরাল অডিও ক্লিপ (Viral Audio) বিতর্কের অবসান। তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে (Dev) ক্লিনচিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খারিজ হল মামলা। সোমবার মামলার শুনানিতে সিবিআই (CBI) রিপোর্ট দিয়ে জানিয়ে দিল, টাকার বিনিময়ে অভিনেতা চাকরি দিয়েছেন এই অভিযোগ ভিত্তিহীন। এই নিয়ে আর তদন্তের প্রয়োজন নেই। কেন্দ্রীয় এজেন্সির রিপোর্ট দেখার পরই মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। সাংসদ অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন আদালত এবং সিবিআইকে। তিনি বলেন গত তিন মাস ধরে তাঁর বিরুদ্ধে যে অপপ্রচার আর কুৎসা করা হচ্ছিল, আজ বাংলার মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল।

লোকসভা নির্বাচনের প্রচারের সময় একটি অডিও পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি (BJP) প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেখানে দেব ও তাঁর আপ্ত সহায়কের একটি কথোপকথন ছিল। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।মামলাকারীর আইনজীবী জানিয়েছিলেন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নিয়ে পরে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছিল। সোমবার CBI জানিয়ে দেয় এই নিয়ে আর তদন্তের প্রয়োজন নেই কারণ গোটা বিষয়ের সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ নেই। দেব (Dev) এবং তৃণমূলের তরফে বরাবর অভিযোগ ছিল যে ভোট ময়দানে অভিনেতাকে বিপাকে ফেলতে এটা বিজেপির চক্রান্ত। তাতেই কার্যত সিলমোহর দিয়ে দিল সিবিআই ও আদালত।


Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...