Saturday, April 4, 2026

শহরের ৬৫কিমি দূরে গা-ঢাকা, অবশেষে গ্রেফতার গাড়ি চাপা দেওয়া মিহির

Date:

Share post:

শিবসেনা নেতার ছেলেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন প্রভাবশালী বাবা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সন্ধান পেয়ে গেল মুম্বই পুলিশ। শহর থেকে ৬৫ কিমি দূরের ভিরার এলাকা থেকে মুম্বই পুলিশ গ্রেফতার করল বিএমডব্লু নিয়ে মানুষ খুন করা মিহির শাহকে। সেই সঙ্গে তাঁকে লুকিয়ে রাখার চেষ্টা করায় তাঁর মা ও দুই বোনকে আটক করেছে পুলিশ।

শিবসেনা একনাথ শিন্ডে গোষ্ঠীর নেতা রাজেশ শাহর ছেলে মিহির শাহের বিরুদ্ধে বিএমডব্লু চাপা দিয়ে এক মহিলাকে মেরে ফেলার অভিযোগ ওঠে। মৃতার স্বামীর দাবি, তাঁর স্ত্রী গাড়ির ধাক্কায় বাইকের পিছন থেকে পড়ে গেলে তিনি গাড়ির চালককে বারবার অনুরোধ করেছিলেন গাড়ি না এগোতে। তবু তাঁর স্ত্রীকে চোখের সামনে চাপা দিয়ে মেরে ফেলে প্রভাবশালীর ছেলে মিহির।

মৃত্যু ও খুনি – দুটিই নিশ্চিত হওয়ার পরেও গা ঢাকা দিয়ে থাকায় গ্রেফতারই করা যাচ্ছিল না অভিযুক্ত মিহিরকে। যদিও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দাবি করেছিলেন যে কোনও মূল্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবেই। পুলিশ তার মা ও দুই বোনকে শাহপুর থেকে আটক করে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই মঙ্গলবার দুপুরে ভিরার এলাকা থেকে মিহিরকে গ্রেফতার করে পুলিশ। তবে তিন মহিলাকে অন্যায় লুকাতে সাহায্য করার অপরাধে গ্রেফতার করা হবে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

সেই সঙ্গে যে বারে ১৮ হাজারের বেশি মূল্যের মদ্যপান করে বেরিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিল মিহির, সেই বারটি মঙ্গলবার সিল করে দেয় পুলিশ। তদন্তের স্বার্থে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি, কর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...