Wednesday, June 24, 2026

বাংলাদেশের নাগরিকদের অঙ্গ পাচার-যোগ! দিল্লিতে ধরা পড়ল পাচারচক্র

Date:

Share post:

চিকিৎসার জন্য় বাংলাদেশের নাগরিকদের কাছে একটা বড় ভরসার জায়গা ভারত। কলকাতা থেকে দক্ষিণের রাজ্য এমনকি দিল্লিতেও প্রতিদিন হাজার হাজার বাংলাদেশের নাগরিক চিকিৎসার জন্য আসেন। আর তাঁদের বিশ্বাসের সুযোগ নিয়ে শরীর থেকে বের করে নেওয়া হত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই অঙ্গ নিয়ে রাজধানী দিল্লিতে চলত বিরাট এক পাচারচক্র। দিল্লি পুলিশের তৎপরতায় সেই চক্রের সাত জন গ্রেফতার হল, যার মধ্যে একজন ডাক্তারও রয়েছেন।

বাংলাদেশের দালাল ও ভারতের দালাল, সেই সঙ্গে ডাক্তারদের যৌথ উদ্যোগে চলত গোটা পাচারচক্র। দিল্লি পুলিশের দাবি, বাংলাদেশের দালালরা প্রথমে সেখানকার রোগীদের চিহ্নিত করতেন। তাঁদেরকে নিয়ে আসতেন বিভিন্ন অস্ত্রোপচারের জন্য। তাদের থেকে নিয়ে নেওয়া হত অঙ্গ। তবে এই দালালদের আরও ভূমিকা ছিল এই পাচারচক্রে। যাঁদের শরীরে সেই সব অঙ্গের প্রয়োজন থাকত, তাদের অস্ত্রোপচারের জন্য নিয়ে যেত এই দালালরাই। ফের অস্ত্রোপচার করে তাঁদের দেশে ফেরানোর দায়িত্বও থাকত এদেরই।

পুলিশের তদন্তে উঠে এসেছে, গোটা প্রক্রিয়াটাই চলত অবৈধ সীমান্ত পারাপারের মধ্যে দিয়ে। যাঁরা অস্ত্রোপচারের জন্য আসতেন জাল পরিচয়পত্র নিয়ে। এমনকি চিকিৎসার জাল কাগজপত্রও তৈরি করতেন এই দালালরা। ভারতীয় দালালদেরও ভূমিকা ছিল জাল নথি তৈরিতে। বাংলাদেশের তিনজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

যে সাতজনকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে, তার মধ্যে একজন দিল্লির এক মহিলা ডাক্তারকেও রয়েছেন। তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে এই অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া করতেন। সেই ডাক্তারের দুই সহকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। কিডনির অস্ত্রোপচার করা সেই মহিলা ডাক্তার ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এভাবে অস্ত্রোপচারের কাজ করেছেন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...