Wednesday, June 24, 2026

বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে সম্মান জানিয়ে বিশেষ বার্তা রোহিতের

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। টি-য় ২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। এখন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তিনি। এই দ্রাবিড়কে নিয়ে সোশ্যাল মিডিয়া বিরাট বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন , “ আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার সঠিক শব্দ নেই। সেটা কখনও করতে পারব বলে মনে হয় না। তাই এখানে সেই চেষ্টাটাই করছি। ছোটবেলা থেকে তোমার খেলা দেখে বড় হয়েছি। যেভাবে লক্ষ লক্ষ মানুষ তোমার খেলা দেখেছে। কিন্তু আমি ভাগ্যবান যে তোমার সঙ্গে এত কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। তুমি ক্রিকেটের মহীরুহ সমান। কিন্তু তোমার সমস্ত কৃতিত্ব আর সাফল্যকে দূরে সরিয়ে রেখেই কোচ হিসেবে জাতীয় দলের ড্রেসিংরুমে এসেছিলে। আর আজ তুমি এমন একটা জায়গায় চলে এসেছ, যেখানে তোমার সম্বন্ধে প্রকাশ্যে কিছু বলতে আমাদের অসুবিধা হয় না। ক্রিকেটের জন্য তোমার ভালোবাসার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। তোমার থেকে অনেক কিছু শিখেছি। অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি। আমার স্ত্রী বলে, তুমি আমার কাজের জগতের স্ত্রী। আমি নিজেও গর্বিত, তোমাকে সেই কাছের মানুষ মনে করতে পেরে।“ এরপর রোহিত আরও বলেন, “ তোমার সাফল্যের ভাণ্ডারে এই একটা জিনিসেরই অভাব ছিল। আমি গর্বিত যে একসঙ্গে সেটা অর্জন করতে পেরেছি। রাহুল, আমার প্রাপ্তি এটাই যে তোমাকে বিশ্বাস করতে পেরেছি। তোমাকে কোচ হিসেবে পেয়েছি। সবচেয়ে বড় কথা তোমার মতো বন্ধু পেয়েছি।“

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

আরও পড়ুন- কেকেআরের মেন্টর হতে বিরাট আর্থিক প্রস্তাব দ্রাবিড়কে


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...