Wednesday, June 24, 2026

১০দিনের মধ্যে সবজির দাম কমানোর কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সাপ্তাহিক রিপোর্ট তলব

Date:

Share post:

গত কয়েকদিনে সবজি বাজারে অগ্নিমূল্য। আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এই পরিস্থিতি মঙ্গলবার, নবান্ন (Nabanna) থেকে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলন, ১০ দিনের মধ্যে কমাতে হবে সবজির দাম। মমতা বলেন, “আকাশছোঁয়া সবজির দাম (Vegetable Price)। মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন।” একই সঙ্গে তিনি জানান, দাম কতটা কমল তা নিয়ে প্রতি সপ্তাহে তাঁর কাছে রিপোর্ট জমা দিতে হবে।রাজ্যজুড়ে সবজির দাম বৃদ্ধি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠকে তীব্র হুঙ্কার দেন তিনি। বলেন, “কিছু মুনাফাখোরের জন্যই এই মূলবৃদ্ধি।” তাঁর কথায়, কৃষকেরা বাড়তি দাম পাচ্ছেন না। উল্টে সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এই জিনিস কেন চলবে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আলুর অত্যাধিক মূল্যবৃদ্ধি নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কৃত্রিম চাহিদা তৈরির জন্য হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন বড় ব্যবসায়ীদের একাংশ।

এরপরই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে  বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”

বাড়তি লাভের আশায় রাজ্য থেকে আলু বা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে কি না তা দেখতে সীমানায় নজরদারি চালানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, আগে রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে।






Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...