Monday, February 23, 2026

উপনির্বাচনে প্রবল জনরোষের মুখে বিজেপি প্রার্থীরা! “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান!

Date:

Share post:

আজ, বুধবার সকাল থেকেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Poll) ভোটগ্রহণ চলছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট। তবে বিজেপি প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, সেখানেই জনরোষের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিজেপি প্রার্থীদের ঘিরে “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান উঠছে!

রায়গঞ্জ উপনির্বাচনে (West Bengal By Poll) বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ভোট পরিদর্শনে বুথে যেতেই তাঁকে “গো ব্যাক” স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা। এদিন মিলন পাড়া ৭ নং ওয়ার্ডের ৯১ / ৯২ বুথের ঘটনা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বারবার বুথে এসে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ভোটাদের প্রভাবিত করতে চাইছেন বলে অভিযোগ তৃণমূলের।

একই ঘটনা দেখা গিয়েছে বাগদায়। গাদপুকুরিয়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। প্রবল জনরোষে গাড়ির উপর হামলা হয়। অভিযোগ, ইট মারা হয় গাড়িকে লক্ষ্য করে। প্রার্থীর গাড়ির পিছনের কাঁচ ভাঙা হয় ইট মেরে। বিজেপি প্রার্থীকে দেখে মানুষ “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান দেন।

অন্যদিকে, মানিকতলার এপিসি পার্ক সংলগ্ন বুথে বিজেপি প্রাথী কল্যাণ চৌবে গেলে, তাঁকে দেখে প্রবল উত্তেজনা ছড়ায়। জয় বাংলা, গো ব্যাক স্লোগান কল্যাণকে দেখেই। শুধু তাই নয়, চোর চোর স্লোগানও ওঠে। তৃণমূলের দাবি, কল্যাণ চৌবে একুশের ভোটে হারার পর মামলা করে দীর্ঘদিন উপনির্বাচন করতে দেননি। তাঁর জন্যই এলাকার মানুষ বিধায়কের পরিষেবা পাননি। তাই কল্যাণ চৌবেকে ঘিরে প্রবল জনরোষ তৈরি হয়েছে।

আরও পড়ুন: উপনির্বাচনে উত্তপ্ত বাগদা – রানাঘাট, ভোটদানে এগিয়ে রায়গঞ্জ 

 

spot_img

Related articles

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে...

জলাভূমি ভরাট-মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার, কেন্দ্রীয় মন্ত্রককে যুক্ত করার নির্দেশ

পূর্ব কলকাতার (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই...

সেলেব-আবাসন আরবানায় অগ্নিকাণ্ড: অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে আনন্দপুর-এর নাজিরাবাদ সংলগ্ন ‘আরবানা কমপ্লেক্স’ (UrbanaComplex) -এর একটি টাওয়ারে...

মোদির চিঠিতে ‘জয় মা কালী’! বাংলা বঞ্চনার কথা কই, প্রশ্ন তৃণমূলের

সম্প্রতি বাংলা ভাষার প্রতি খুবই প্রীতি দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই বাংলাতেই বিকশিত পশ্চিমবঙ্গের কথা বলছেন তিনি।...