Tuesday, June 23, 2026

বিচ্ছেদের পর মুসলিম মহিলাদেরও ভরণপোষণ প্রাপ্য, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিবাহবিচ্ছেদের পর মুসলিম মহিলারা (Divorved Muslim Woman) স্বামীর থেকে খোরপোষ চাইতে পারবেন! এমনই যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট! দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির ১২৫ অনুচ্ছেদের আওতায় মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদের খোরপোষে বা ভরণপোষণের দাবি জানাতে পারেন। আজ, বুধবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শাহো বানো মামলার আওতায় স্ত্রীকে খোরপোষ দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতেই এদিন মুসলিম মহিলাদের খোরপোষের অধিকারে আইনি সিলমোহর পড়ল।

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে প্রত্যেক মহিলার (Divorced Muslim Woman) খোরপোষ প্রাপ্য, তিনি যে কোনও ধর্মাবলম্বী হতে পারেন। শীর্ষ আদালত জানিয়েছে, খোরপোষ কোনও দান-খয়রাত নয়। প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার। বিচারপতি নাগরত্ন বলেন, “অনেক ক্ষেত্রে স্বামীরা বুঝতে পারেন না যে, স্ত্রী, যিনি গৃহবধূ, মানসিক ভাবে এবং অন্যভাবে তাঁদের উপর নির্ভরশীল। ভারতীয় সংসারে গৃহবধূর ভূমিকা এবং তাঁর আত্মত্যাগকে স্বীকৃতি জানানোর সময় এসে গিয়েছে।”

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, খোরপোষের আবেদন মুলতবি থাকাকালীন যদি বিবাহবিচ্ছেদে সিলমোহর পড়ে যায়, সেক্ষেত্রে ২০১৯ সালের আইন অনুযায়ী এগোতে পারেন সংশ্লিষ্ট মহিলা। সেক্ষেত্রে অনুচ্ছেদ ১২৫-এর আওতায় প্রতিকারের ব্যবস্থা রয়েছে। আদালত পরিষ্কার জানিয়েছে, ১৯৮৬ সালের মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অধিকার রক্ষা) আইন ধর্মনিরপেক্ষ, আইনের ঊর্ধ্বে কিছু নয়।

১৯৮৬ সালের মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অধিকার রক্ষা) আইনে বলা ছিল, কোনও মহিলা যদি স্বাবলম্বী না হন, সেক্ষেত্রে ইদ্দতের সময়কাল পেরিয়ে গেলেও তিনি যদি দ্বিতীয় বিবাহ না করেন, তাঁর জন্য টাকার বন্দোবস্ত করে দেবে আদালত। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, খোরপোষের জন্য কোনও শর্তপূরণ করতে হবে না মুসলিম মহিলাদের।

আরও পড়ুন: কেন্দ্রের সিবিআই ধাক্কা, এজেন্সির ‘অপব্যবহার’ নিয়ে রাজ্যের মামলাকে মান্যতা শীর্ষ আদালতের

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...